৭। (১) সার্ভিস বই বিধি দ্বারা নির্ধারিত মাপে ও ফরমে রৰিত হইবে, এবং উহাতে শ্রমিকের একটি ফটো সংযোজিত থাকিবে। (২) সার্ভিস বইয়ে নিম্নলিখিত বিবরণ থাকিবে, যথাঃ- (ক) শ্রমিকের নাম, শ্রমিকের মাতা, পিতার নাম ও ঠিকানা; (প্রযোজ্য ৰেত্রে স্বামী/স্ত্রীর নামও লিখিতে হইবে) (খ) জন্ম তারিখ; (গ) সনাক্ত করার প্রয়োজনে বিশেষ বিবরণ; (ঘ) যদি পূর্বে কোন মালিকের অধীনে চাকুরী করিয়া থাকেন তাহা হইলে তাহার নাম ও ঠিকানা; (ঙ) চাকুরীর মেয়াদ; (চ) পেশা বা পদবী; (ছ) মজুরী ও ভাতা (যদি থাকে); (জ) ভোগকৃত ছুটি; এবং (ঝ) শ্রমিকের আচরণ।