৩২৫৷ (১) কোন মালিক তাহার প্রতিষ্ঠানে কাজ বা ব্যবসা-বাণিজ্য শুরু করিবার অন্যুন পনর দিন পূর্বে প্রধান পরিদর্শকের নিকট তত্সম্পর্কে একটি নোটিশ প্রেরণ করিবেন এবং উক্ত নোটিশে নিম্নলিখিত তথ্য বা বিষয় সন্নিবেশিত থাকিবে, যথাঃ- (ক) প্রতিষ্ঠানের নাম ও অবস্থান; (খ) মালিকের নাম ও ঠিকানা; (গ) প্রতিষ্ঠান সম্পর্কে চিঠিপত্র প্রেরণের ঠিকানা; (ঘ) প্রতিষ্ঠানে পরিচালিতব্য কাজ বা ব্যবসা-বাণিজ্যের প্রকৃতি; (ঙ) ব্যবহৃত শক্তির প্রকৃতি ও পরিমাণ; (চ) প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের নাম; (ছ) প্রতিষ্ঠানের সম্ভাব্য শ্রমিকের সংখ্যা; (জ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন তথ্য৷ (২) যে প্রতিষ্ঠান সাধারণতঃ বত্সরে একশত আশি কর্মদিবসের…