৩২৩৷ (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, জাতীয় শিল্প স্বাস্থ্য ও সেইফটি কাউন্সিল নামে একটি কাউন্সিল গঠন করিতে পারিবে৷ (২) নিম্নরূপ সদস্য সমন্বয়ে উক্ত কাউন্সিল গঠিত হইবে, যথাঃ- (ক) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, পদাধিকারবলে, যিনি উহার চেয়ারম্যান হইবেন; (খ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে; (গ) শিল্প মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে; (গ) বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে; (ঘ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে; (ঙ) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে; (চ) নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে; (ছ) যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব,…