৩০৭। কোন ব্যক্তি এই আইন বা কোন বিধি, প্রবিধান বা স্কীমের কোন বিধান লংঘন করিলে বা মানিতে ব্যর্থ হইলে, এবং ইহার জন্য উহাতে অন্য কোন দণ্ডের বিধান না থাকিলে, তিনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ,২০২৫ ২০০৬ সনের ৪২ নং আইনের ধারা ৩০৭ এর প্রতিস্থাপন ৭৩। উক্ত আইনের ধারা ৩০৭ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৩০৭ প্রতিস্থাপিত হইবে, যথা:- “৩০৭। অন্যান্য অপরাধের দণ্ড।-কোনো ব্যক্তি এই আইন বা কোনো বিধি, প্রবিধান বা স্কীমের কোনো বিধান লঙ্ঘন করিলে বা মানিতে ব্যর্থ হইলে, এবং ইহার জন্য উহাতে অন্য কোনো দণ্ডের বিধান না থাকিলে, তিনি ৩ (তিন) মাস পর্যন্ত কারাদণ্ডে অথবা…