২৪১৷ (১) সকল সুবিধাভোগী এই অধ্যায়ের অধীন সকল সুবিধা সমান অনুপাতে পাইবার এবং তহবিলদ্বয়ে অংশগ্রহণের যোগ্য হইবেন৷ (২) কোন হিসাব বত্সরে কোন সুবিধাভোগী কোন কোম্পানীতে অন্যুন ছয় মাস চাকুরী পূর্ণ না করিলে তিনি উক্ত বত্সরের জন্য তহবিলদ্বয়ে অংশগ্রহণ করিতে পারিবেন না৷