১৯০৷ (১) এই ধারার অন্য বিধান সাপেক্ষে, শ্রম পরিচালক কোন ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রি বাতিল করিতে পারিবেন, যদি- (ক) রেজিস্ট্রি বাতিলের জন্য ট্রেড ইউনিয়ন দরখাস্ত করে; (খ) উহার অস্তিত্ব বিলুপ্ত হয়; (গ) উহা প্রতারণা অথবা কোন তথ্যের মিথ্যা বর্ণনার মাধ্যমে রেজিস্ট্রি হাসিল করিয়া থাকে; (ঘ) উহা উহার গঠনতন্ত্রের মৌলিক কোন বিধান লঙ্ঘন করিয়া থাকে; (ঙ) উহা কোন অসত্ শ্রম আচরণ করিয়া থাকে; (চ) উহার সদস্য সংখ্যা এই অধ্যায়ের অধীন প্রয়োজনীয় সংখ্যার নীচে নামিয়া যায়; অথবা (ছ) উহা এই অধ্যায় বা কোন বিধির বিধান লঙ্ঘন করিয়া থাকে৷ (২) যে ক্ষেত্রে শ্রম পরিচালক তদন্তান্তে এই মর্মে সন্তুষ্ট হন যে, কোন ট্রেড ইউনিয়নের…