১৮৪৷ (১) এই অধ্যায়ে যাহা কিছুই থাকুক না কেন, যে ক্ষেত্রে বেসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে কোন বিশেষজ্ঞিত ক্ষমতা সম্পন্ন পেশা অথবা চাকুরী সম্পর্কে কোন স্বীকৃত আন্তর্জাতিক সংস্থা বর্তমান থাকে, সে ক্ষেত্রে বাংলাদেশে বেসামরিক বিমান পরিবহনে উক্তরূপ পেশা অথবা চাকুরীতে নিযুক্ত শ্রমিকগণ তাহাদের নিজস্ব ট্রেড ইউনিয়ন গঠন করিতে পারিবেন, যদি উক্তরূপ আন্তর্জাতিক সংস্থার সহিত সম্বন্ধীকরণের জন্য তাহাদের উক্তরূপ ট্রেড ইউনিয়ন প্রয়োজন হয়৷ (২) কোন বেসামরিক বিমান পরিবহন প্রতিষ্ঠানে উক্তরূপ প্রত্যেক পেশা বা চাকুরীতে নিযুক্ত শ্রমিকগণ কেবলমাত্র একটি ট্রেড ইউনিয়ন গঠন করিতে পারিবেন৷ (৩) কোন আন্তর্জাতিক সংস্থার সহিত…