১৭৯৷ (১) এই অধ্যায়ের অধীন কোন ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিকরণের অধিকারী হইবে না, যদি না উহার গঠনতন্ত্রে নিম্নলিখিত বিষয়াদির বিধান থাকে, যথাঃ- (ক) ট্রেড ইউনিয়নের নাম ও ঠিকানা; (খ) ট্রেড ইউনিয়ন গঠনের উদ্দেশ্য; (গ) কোন শ্রমিকের ট্রেড ইউনিয়নের সদস্য হওয়ার পন্থা, এবং ইহাতে কোন শ্রমিক উহার গঠনতন্ত্রে প্রদর্শিত ফরমে “তিনি অন্য কোন ট্রেড ইউনিয়নের সদস্য নহেন” এই মর্মে ঘোষণা দিয়া দরখাস্ত না করিলে উহার সদস্য হইতে পারিবেন না এই মর্মে স্পষ্ট বিধান; (ঘ) ট্রেড ইউনিয়নের তহবিলের উত্স এবং উক্ত তহবিল কি উদ্দেশ্যে ব্যবহৃত হইবে তাহার বর্ণনা; (ঙ) ট্রেড ইউনিয়নের গঠনতন্ত্র কর্তৃক নিশ্চিত কোন সুবিধা কোন সদস্য কর্তৃক…