১৩৯। (১) যে ৰেত্রে কোন শিল্পে নিযুক্ত শ্রমিকগণের বিরাজমান মজুরী হারের পরিপেৰিতে সরকার এই মর্মে অভিমত পোষণ করে যে, উক্ত শিল্পে নিযুক্ত সকল বা যে কোন শ্রেণীর শ্রমিকের নিম্নতম মজুরী হার স্থির করা প্রয়োজন এবং যুক্তিসংগত সে ৰেত্রে সরকার মজুরী বোর্ডকে প্রয়োজনীয় তদনত্দানত্দে উক্ত শ্রমিকগণ বা শ্রমিক শ্রেণীর জন্য নিম্নতম মজুরী হার সুপারিশ করার জন্য নির্দেশ দিতে পারিবে। ব্যাখ্যাঃ কোন শিল্পের মালিক কিংবা শ্রমিক পৰ অথবা উভয় পৰের দাখিলকৃত আবেদনক্রমে সরকার সেই শিল্পে নিযুক্ত শ্রমিকের নু্যনতম মজুরীর হার নির্ধারণের বিষয়টি বিবেচনা করিতে পারিবে। (২) মজুরী বোর্ড উক্তরূপ নির্দেশ প্রাপ্তির ছয় মাসের মধ্যে সরকারের…