১৩১। (১) এই অধ্যায়ের অন্যান্য বিধান সাপেৰে, কোন শ্রমিককে মজুরী হিসাবে প্রদেয় সকল অর্থ তাহার মৃতু্যজনিত কারণে অথবা তাহার কোন খোঁজ না পাওয়ার কারণে যদি পরিশোধ করা না যায়, তাহা হইলে- (ক) বিধি অনুযায়ী এতদউদ্দেশ্যে সংশিস্নষ্ট শ্রমিক কতর্ৃক মনোনীত কোন ব্যক্তিকে প্রদান করা হইবে; (খ) উক্তরূপ কোন মনোনীত ব্যক্তি না থাকিলে অথবা কোন কারণে উক্তরূপ কোন মনোনীত ব্যক্তিকে উহা প্রদান করা না গেলে শ্রম আদালতে জমা দিতে হইবে, এবং উক্ত আদালত বিধি অনুযায়ী তৎসম্পর্কে ব্যবস্থা গ্রহণ করিবে। (২) যেক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান অনুযায়ী কোন শ্রমিককে মজুরী হিসাবে প্রদেয় সকল অর্থ মালিক কর্তৃক সংশিস্নষ্ট শ্রমিকের মনোনীত…