১২৫। (১) এই আইন দ্বারা অনুমোদিত কর্তনের ক্ষেত্র ব্যতীত অন্য কোন ৰেত্রে কোন শ্রমিকের মজুরী হইতে কিছুই কর্তন করা যাইবে না। (২) কেবলমাত্র এই আইনের বিধান অনুযায়ী কোন শ্রমিকের মূল মজুরী হইতে কর্তন করা যাইবে, এবং উক্তরূপ কর্তন কেবলমাত্র নিম্নলিখিত প্রকারের হইবে, যথাঃ- (ক) ধারা ২৫ এর অধীন আরোপিত জরিমানা; (খ) কর্তব্য কাজে অননুমোদিত অনুপস্থিতির জন্য কর্তন; (গ) কোন শ্রমিকের হেফাজতে প্রদত্ত মালিকের কোন মালামালের ৰতি বা লোকসান, অথবা তিনি যে অর্থের জন্য হিসাব দিতে দায়ী সে অর্থ বিনষ্টির জন্য কর্তন, যদি উক্তরূপ ৰতি বা বিনষ্টির জন্য সরাসরি তাহার অবহেলা বা গাফিলতি দায়ী হয়; (ঘ) মালিক কর্তৃক সরবরাহকৃত…