৯। (১) হাসপাতাল ও ইনস্টিটিউটের কর্মকান্ড সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে হাসপাতাল ও ইনস্টিটিউটের একজন পরিচালক থাকিবেন; যিনি সরকারের অনুমোদনক্রমে, বোর্ড কর্তৃক, শিশু বিষয়ে অভিজ্ঞ অধ্যাপকগণের মধ্য হইতে নিয়োগপ্রাপ্ত হইবেন; তবে পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে ইনস্টিটিউটের অধ্যাপকগণ অগ্রাধিকার পাইবেন। (২) সরকার, আদেশ দ্বারা, পরিচালকের কর্মের মেয়াদ ও চাকরির শর্তাবলি নির্ধারণ করিতে পারিবে। (৩) পরিচালক হাসপাতাল ও ইনস্টিটিউটের প্রধান নির্বাহী হইবেন এবং তিনি সার্বক্ষণিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করিবেন। (৪) পরিচালক বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়ন এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যাবলি সম্পাদন করিবেন। (৫)…