৭। পরিচালনা বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা : (ক) ধারা ৫ বা এই আইনের অন্য কোনো বিধানে বর্ণিত হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্যাবলি বাস্তবায়নে তদারকি; (খ) হাসপাতাল ও ইনস্টিটিউটের বাজেট অনুমোদন; (গ) হাসপাতাল ও ইনস্টিটিউটের প্রশাসনিক, অর্থনৈতিক, শিক্ষা বিষয়ক নীতিমালা প্রণয়ন ও অনুমোদন; (ঘ) সরকারের, পূর্বানুমোদনক্রমে, হাসপাতাল ও ইনস্টিটিউটের সাংগঠনিক কাঠামো অনুমোদন, পদসৃজন, পদনাম পরিবর্তন বা পদ বিলুপ্তকরণ; (ঙ) প্রবিধানে বর্ণিত বিধান অনুযায়ী হাসপাতাল ও ইনস্টিটিউটের শিক্ষক, চিকিৎসক, নার্স বা কর্মচারী পদে নিয়োগ, পদোন্নতি এবং এতদ্সংক্রান্ত নির্ধারিত অন্য কোনো কার্য সম্পাদন; (চ) প্রবিধানে…