৬। (১) হাসপাতাল ও ইনস্টিটিউট পরিচালনার জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত একটি পরিচালনা বোর্ড থাকিবে, যথা: (ক) সরকার কর্তৃক মনোনীত, জাতীয়ভাবে সুনাম অর্জনকারী চিকিৎসা বিষয়ে একজন জ্যেষ্ঠ অধ্যাপক; যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) সরকার কর্তৃক মনোনীত জাতীয়ভাবে সুনাম অর্জনকারী একজন বিশিষ্ট নাগরিক; (গ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত শিশু স্বাস্থ্য বিষয়ের একজন অধ্যাপক; (ঘ) স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক মনোনীত একজন যুগ্মসচিব; (ঙ) সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন যুগ্মসচিব; (চ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত একজন যুগ্মসচিব; (ছ) অ্যাটর্নি জেনারেল কর্তৃক মনোনীত একজন…