৫। হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা: (ক) হাসপাতালের বহির্বিভাগ ও অন্তঃবিভাগ পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও এতদ্সংশ্লিষ্ট অন্য কোনো কার্য সম্পাদন; (খ) শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে, শিশু চিকিৎসা বিষয়ে, শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণামূলক কার্যক্রম গ্রহণ; (গ) শিশু স্বাস্থ্য ও পুষ্টি এবং চিকিৎসা বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার সহিত যৌথভাবে শিক্ষা বা গবেষণা কর্মসূচি গ্রহণ; (ঘ) নার্সিং বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণামূলক কার্যক্রম গ্রহণ; (ঙ) শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে গবেষণাকর্ম, পুস্তক, জার্নাল বা সাময়িকী প্রকাশ; (চ) শিশু স্বাস্থ্য সেবার মানোন্নয়নের জন্য…