২৭। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঢাকা জেলার শেরে বাংলা নগর নামক স্থানে বিদ্যমান ঢাকা শিশু হাসপাতাল ও বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ অতঃপর ‘‘বিলুপ্ত হাসপাতাল ও ইনস্টিটিউট’’ বলিয়া উল্লিখিত, এবং উহাদের পরিচালনা বোর্ড, বিলুপ্ত হইবে। (২) বিলুপ্ত হাসপাতাল ও ইনস্টিটিউটের (ক) সকল স্থাবর ও অস্থাবর সম্পদ, নগদ বা ব্যাংক হিসাবে গচ্ছিত অর্থ, তহবিল এবং এতদ্সংশ্লিষ্ট অন্য যেকোনো প্রকার অধিকার, স্বার্থ, সকল হিসাব বহি, রেজিস্টার, রেকর্ড এবং তদ্সম্পর্কিত অন্য কোনো দলিল, হাসপাতাল ও ইনস্টিটিউটের নিকট হস্তান্তরিত হইবে; (খ) সকল প্রকার ঋণ, দায়-দায়িত্ব…