২২। (১) বোর্ড উহার যেকোনো ক্ষমতা তৎকর্তৃক নির্ধারিত শর্তে, সভাপতি, কোনো সদস্য, পরিচালক বা হাসপাতাল ও ইনস্টিটিউটের অন্য কোনো কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবে। (২) পরিচালক তাহার কোনো ক্ষমতা, তৎকর্তৃক নির্ধারিত শর্তে, হাসপাতাল ও ইনস্টিটিউটের কোনো কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবে।