২০। (১) নির্ধারিত পদ্ধতিতে হাসপাতাল ও ইনস্টিটিউটের আয়-ব্যয়ের পৃথক ও সমন্বিত হিসাবরক্ষণ এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিতে হইবে। (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক বলিয়া উল্লিখিত, বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি প্রত্যেক বৎসর হাসপাতাল ও ইনস্টিটিউটের হিসাব নিরীক্ষা করিবেন এবং বিদ্যমান আইনের বিধান মোতাবেক নিরীক্ষা প্রতিবেদন দাখিল করিবেন। (৩) উপ-ধারা (২) এর অধীন হিসাব নিরীক্ষা ছাড়াও হাসপাতাল ও ইনস্টিটিউটের হিসাব নিরীক্ষা করিবার জন্য, বোর্ড, Bangladesh Chartered Accountants Order, 1973 (P. O. No. 2 of 1973) এর Article 2 (1)(b) তে…