২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘ইনস্টিটিউট’ অর্থ হাসপাতাল ও ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী ইউনিট; (২) ‘একাডেমিক কাউন্সিল’ অর্থ ধারা ১১ এর অধীন গঠিত একাডেমিক কাউন্সিল; (৩) ‘‘একাডেমিক কো-অর্ডিনেটর’’ অর্থ হাসপাতাল ও ইনস্টিটিউটের একাডেমিক কো-অর্ডিনেটর; (৪) ‘তহবিল’ অর্থ ধারা ১৮ এ বর্ণিত তহবিল; (৫) ‘নির্ধারিত’ অর্থ প্রবিধান দ্বারা নির্ধারিত; (৬) ‘পরিচালক’ অর্থ হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক; (৭) ‘প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৮) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৯) ‘বোর্ড’ অর্থ ধারা ৬ এর অধীন গঠিত পরিচালনা বোর্ড; (১০) ‘শিশু’ অর্থ…