১৮। (১) হাসপাতাল ও ইনস্টিটিউটের একটি সাধারণ তহবিল থাকিবে এবং উহা বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট তহবিল নামে নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত হইবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত তহবিলে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:― (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান, সংস্থা বা কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) কোনো বিদেশি সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান বা গৃহীত ঋণ; (ঘ) হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজস্ব সম্পত্তি হইতে অর্জিত আয় বা সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ; (ঙ) হাসপাতাল ও ইনস্টিটিউটের মালিকানাধীন ও তৎকর্তৃক পরিচালিত কোনো উদ্যোগ…