১৩। (১) বোর্ড, আদেশ দ্বারা, হাসপাতাল পরিচালনার জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি পরিচালনা কমিটি গঠন করিবে, যথা : (ক) পরিচালক, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) বোর্ড কর্তৃক মনোনীত হাসপাতাল ও ইনস্টিটিউটের ২ (দুই) জন চিকিৎসক; (গ) নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ; (ঘ) স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক মনোনীত একজন উপসচিব; (ঙ) একাডেমিক কো-অর্ডিনেটর; (চ) হাসপাতাল কর্তৃক মনোনীত একজন উপযুক্ত কর্মকর্তা, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর অধীন গঠিত পরিচালনা কমিটি নির্ধারিত পদ্ধতিতে হাসপাতাল পরিচালনা করিবে এবং কমিটি উহার কার্যের জন্য বোর্ডের নিকট দায়ী থাকিবে।