১১। (১) ইনস্টিটিউটের একটি একাডেমিক কাউন্সিল থাকিবে, যাহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা : (ক) পরিচালক, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ের একজন জ্যেষ্ঠ অধ্যাপক; (গ) বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক মনোনীত চিকিৎসা শিক্ষা বিষয়ে অভিজ্ঞ একজন প্রতিনিধি; (ঘ) বোর্ড কর্তৃক মনোনীত বোর্ডের একজন সদস্য; (ঙ) বোর্ড কর্তৃক মনোনীত একজন অধ্যাপক; (চ) ইনস্টিটিউটের সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং অনুষদ প্রধান; (ছ) একাডেমিক কো-অর্ডিনেটর, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) বোর্ড, আদেশ দ্বারা, একাডেমিক কাউন্সিলের মেয়াদ ও উহার…