শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ এবং এতদ্বিষয়ে গবেষণা ও উচ্চশিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য প্রণীত আইন যেহেতু বাংলাদেশে শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, নিশ্চিতকরণ এবং এতদ্বিষয়ে গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিশেষায়িত হাসপাতাল ও ইনস্টিটিউট স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-