৬। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমির ব্যবস্থাপনা বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) একাডেমির চেয়ারম্যান, যিনি বোর্ডের চেয়ারম্যানও হইবেন; (খ) মহাপরিচালক, বাংলা একাডেমি; (গ) মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি; (ঘ) ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; (ঙ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (চ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ছ) সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (জ) তথ্য মন্ত্রণালয় কর্তৃক…