২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘একাডেমি’’ অর্থ ধারা ৩ এ বর্ণিত বাংলাদেশ শিশু একাডেমি; (২) ‘‘চেয়ারম্যান’’ অর্থ ধারা ১০ এর অধীন নিযুক্ত একাডেমির চেয়ারম্যান; (৩) ‘‘তহবিল’’ অর্থ একাডেমির তহবিল; (৪) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৫) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৬) ‘‘বোর্ড’’ অর্থ ধারা ৬ এর অধীন গঠিত একাডেমির ব্যবস্থাপনা বোর্ড; (৭) ‘‘মহাপরিচালক’’ অর্থ একাডেমির মহাপরিচালক; (৮) ‘‘শিশু’’ অর্থ শিশু আইন, ২০১৩ (২০১৩ সনের ২৪ নং আইন) তে সংজ্ঞায়িত শিশু; (৯) ‘‘সদস্য’’ অর্থ ধারা ৬ এর অধীন গঠিত ব্যবস্থাপনা বোর্ডের সদস্য; এবং (১০) ‘‘সাম্মানিক…