১৩। (১) একাডেমির একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) কোনো ব্যক্তি অথবা বেসরকারি সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, বিদেশি সরকার বা সংস্থা হইতে প্রাপ্ত ঋণ ও অনুদান; (ঘ) দান এবং বৃত্তির (এনডাউমেন্ট) অর্থ; (ঙ) বিনিয়োগ হইতে প্রাপ্ত সুদ বা লভ্যাংশ; এবং (চ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত সকল অর্থ। (২) তহবিলের অর্থ, বোর্ডের অনুমোদনক্রমে, কোনো তপশিলি ব্যাংকে একাডেমির নামে জমা রাখিতে হইবে। (৩) বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল পরিচালনা করিতে হইবে। (৪) সরকারের নিয়মনীতি ও বিধি-বিধান…