৯। কোনো ব্যক্তি নির্বাচিত পরিচালক পদের জন্য উপযুক্ত বলিয়া বিবেচিত হইবেন না অথবা উক্ত পদে অধিষ্ঠিত থাকিবেন না, যদি তিনি - (ক) বাংলাদেশের প্রাপ্ত বয়স্ক নাগরিক না হন; (খ) দেউলিয়া ঘোষিত হন বা ইতিপূর্বে কোনো সময়ে দেউলিয়া ঘোষিত হইয়া থাকেন এবং দেউলিয়া ঘোষিত হইবার পর দায় হইতে অব্যাহতি লাভ না করেন; (গ) কোনো উপযুক্ত আদালত কর্তৃক উম্মাদ বা অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষিত হন; (ঘ) নৈতিক স্খলনজনিত অথবা ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া ন্যূনতম ২ (দুই) বৎসর কারাদণ্ডে দণ্ডিত হন; (ঙ) পরিচালনা পর্ষদ কর্তৃক মঞ্জুরকৃত ছুটি ব্যতিরেকে একাদিক্রমে পরিচালনা পর্ষদের তিনটি সভায় অনুপস্থিত থাকেন; এবং (চ) ন্যূনতম শেয়ারের মালিক…