৮। (১) সরকার কর্তৃক নির্ধারিত শর্তাধীনে কর্পোরেশনের একজন ব্যবস্থাপনা পরিচালক এবং ন্যূনতম ৩ (তিন) জন ও অনূর্ধ্ব ৭ (সাত) জন নির্বাহী পরিচালক থাকিবে। (২) ব্যবস্থাপনা পরিচালক কর্পোরেশনের প্রধান নির্বাহী হইবেন। (৩) ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকগণ কর্পোরেশনের সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন এবং পরিচালনা পর্ষদ, সময় সময়, তাঁহাদের যেইরূপ নির্দেশনা প্রদান করিবে সেইরূপ কার্যাবলি সম্পাদন এবং দায়িত্ব ও কর্তব্য পালন করিবেন অথবা পরিচালনা পর্ষদ কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ করিবেন।