৬। (১) কর্পোরেশনের একটি পরিচালনা পর্ষদ থাকিবে। (২) কর্পোরেশনের পরিচালনা পর্ষদ অনধিক ১৩ (তেরো) জন সদস্য সমন্বয়ে নিম্নরূপভাবে গঠিত হইবে, যথা : - (ক) মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়, পদাধিকারবলে; (গ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত একজন অন্যূন যুগ্মসচিব; (ঘ) বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন অন্যূন যুগ্মসচিব; (ঙ) কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, পদাধিকারবলে; (চ) কর্পোরেশনের নির্বাহী পরিচালক (অর্থ), পদাধিকারবলে; (ছ) কর্পোরেশনের নির্বাহী পরিচালক (প্রযুক্তি), পদাধিকারবলে; (জ) কর্পোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্যিক), পদাধিকারবলে; (ঝ) উপ-ধারা…