৩১। (১) Bangladesh Shipping Corporation Order, 1972 (President’s Order No. 10 of 1972), অতঃপর উক্ত Order বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত Order এর অধীন - (ক) কৃত কোন কাজ-কর্ম, গৃহীত কোন ব্যবস্থা বা সূচিত কোন কার্যধারা এই আইনের অধীন কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) প্রতিষ্ঠিত কর্পোরেশন কর্তৃক অর্জিত সকল সম্পদ, জাহাজ, জলযান, নৌযান, ভূমি বা জমি, ভবনসমূহ, মটরযানসমূহ বা যানসমূহ, ওয়ার্কশপ, অধিকার, প্রাপ্ত সুবিধাদি, ক্ষমতা, কর্তৃত্ব এবং সুবিধা এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ অর্থ এবং ব্যাংকে জমা অর্থ ও তহবিল, ফি, অনুমোদিত…