২৪। (১) কর্পোরেশন, সরকারের অনুমোদন সাপেক্ষে, দেশে অথবা বিদেশে বাংলাদেশি অথবা বৈদেশিক মুদ্রায় ঋণ গ্রহণ করিতে পারিবে। (২) কোন বিশেষ ব্যয় মিটাইবার জন্য অথবা কোন ঋণ পরিশোধ করিবার জন্য ঋণ গৃহীত হইলে উহার কোন অংশ অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করা যাইবে না।