২২। (১) কর্পোরেশনের জন্য জাহাজ, জলযান, নৌযান অর্জন, দেশি ও বিদেশি জাহাজ ভাড়া করা, কর্পোরেশনের উন্নয়ন, সমুদ্র পথে জাহাজ পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় ব্যয় এবং কর্পোরেশনের সকল প্রকার প্রশাসনিক, সংস্থাপন তথা কর্মচারী ও জাহাজি কর্মকর্তা-নাবিকদের বেতন-ভাতা ও আনুষঙ্গিক যাবতীয় ব্যয় ও বাণিজ্যিক ব্যয় উহার আয় বা পরিশোধিত মূলধন হইতে নির্বাহ করা যাইবে। (২) কর্পোরেশনের ব্যয় নির্বাহের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রণীত বধি-বিধান ও নির্দেশনা অনুসরণ করিতে হইবে।