২১। (১) কর্পোরেশন উহার আয় হইতে একটি সাধারণ সংরক্ষিত তহবিল গঠন করিবে এবং পরিচালনা পর্ষদ কর্তৃক, সময় সময়, নির্ধারিত অন্যান্য বিশেষ তহবিল গঠন করিতে পারিবে। (২) পরিচালনা পর্ষদ কর্তৃক নির্ধারিত সুদ, আয়কর, সন্দেহজনক ও কুঋণসমূহ, সম্পদের অবচয়, বিদ্যমান তহবিল এবং অন্যান্য বিষয়ের রক্ষণাবেক্ষণের জন্য যথাযথ সংস্থান রাখিয়া কর্পোরেশন এক বৎসরে অর্জিত মুনাফা হইতে লভ্যাংশ (Dividend) ঘোষণা করিতে পারিবে। (৩) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল পরিচালনা করিতে হইবে।