২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘কর্পোরেশন’ অর্থ এই আইনের ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি); (২) ‘চেয়ারম্যান’ অর্থ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান; (৩) ‘নির্বাহী পরিচালক’ অর্থ কর্পোরেশনের নির্বাহী পরিচালক; (৪) ‘পরিচালক’ অর্থ পরিচালনা পর্ষদের পরিচালক; (৫) ‘পরিচালনা পর্ষদ’ অর্থ এই আইনের ধারা ৬ এর অধীন গঠিত পরিচালনা পর্ষদ; (৬) ‘প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৭) ‘ব্যবস্থাপনা পরিচালক’ অর্থ কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক; এবং (৮) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি।