১৮। (১) কর্পোরেশনের অনুমোদিত মূলধনের পরিমাণ হইবে অন্যূন ১০০০ (এক হাজার) কোটি টাকা যাহা প্রতিটি ১০ (দশ) টাকা অভিহিত মূল্যের ১০০ (একশত) কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হইবে। (২) বার্ষিক সাধারণ সভা বা বিশেষ সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে কর্পোরেশনের অনুমোদিত মূলধন বৃদ্ধি করা যাইবে। (৩) কর্পোরেশনের পরিশোধিত মূলধনের পরিমাণ হইবে ন্যূনতম ৩৫০ (তিনশত পঞ্চাশ) কোটি টাকা যাহা ৩৫ (পঁয়ত্রিশ) কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হইবে। (৪) বার্ষিক সাধারণ সভা বা বিশেষ সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তে কর্পোরেশনের পরিশোধিত মূলধন বৃদ্ধি করা যাইবে। (৫) কর্পোরেশনের পরিশোধিত মূলধনের শেয়ারের মধ্যে ন্যূনতম ৫১%% শেয়ার সরকারের…