১৬। (১) ব্যবস্থাপনা পরিচালক মামলা পরিচালনার জন্য কর্পোরেশনের কর্মচারীগণকে এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণকে ক্ষমতা প্রদান করিতে পারিবেন। (২) কর্পোরেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে এবং ইহার জাহাজবহর সমুদ্রপথে সুষ্ঠুভাবে পরিচালনা এবং বাণিজ্যিক ও ব্যবসায়িক লেনদেন সহজতর করিবার লক্ষ্যে পরিচালনা পর্ষদ, প্রয়োজনে, এই আইনের অধীন এতদুদ্দেশ্যে শর্তসাপেক্ষে বা প্রবিধানের বিধান সাপেক্ষে, যদি থাকে, উহার ক্ষমতা ও দায়িত্ব ব্যবস্থাপনা পরিচালককে অর্পণ করিতে পারিবে। (৩) কর্পোরেশনের ব্যবসায়িক লেনদেন সহজতর করিবার উদ্দেশ্যে কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, পরিচালনা পর্ষদ কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত শর্ত…