১৫। কর্পোরেশনের দৈনন্দিন কার্যাবলি দক্ষতার সহিত সম্পাদনের লক্ষ্যে পরিচালনা পর্ষদ প্রয়োজনীয় ক্ষমতা ও দায়িত্ব নিম্নরূপ কর্মকর্তাগণের বা কমিটির মধ্যে বণ্টন করিতে পারিবে, যথা : - (ক) ব্যবস্থাপনা পরিচালক অথবা কোনো নির্বাহী পরিচালক; (খ) ধারা ১৩ এর অধীন গঠনকৃত যে কোনো কমিটি; অথবা (গ) কর্পোরেশনের যে কোনো কর্মচারী।