১৩। পরিচালনা পর্ষদ কর্তৃক অর্পিত কার্যাবলি সম্পাদন অথবা সম্পাদনে সহায়তা করিবার জন্য, পরিচালনা পর্ষদ, প্রয়োজনে, সময় সময়, নির্বাহী পরিচালক, পরিচালক বা কর্মকর্তাগণের সমন্বয়ে এক বা একাধিক কমিটি গঠন করিতে পারিবে।