১২। (১) ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী পরিচালকগণের সমন্বয়ে একটি নির্বাহী কমিটি থাকিবে। (২) নির্বাহী কমিটি কর্পোরেশনের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে থাকিবে এবং পরিচালনা পর্ষদের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করিবে। (৩) কর্পোরেশনের সচিব নির্বাহী কমিটির সভায় সাচিবিক দায়িত্ব পালন করিবেন।