১১। (১) পরিচালনা পর্ষদের সভা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে। (২) পরিচালনা পর্ষদের সভার কোরাম গঠনের জন্য চেয়ারম্যানসহ ন্যূনতম ৫(পাঁচ) জন সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে : তবে শর্ত থাকে যে, কোনো মুলতবি সভার ক্ষেত্রে কোরামের প্রয়োজন হইবে না। (৩) প্রতিটি সভায় চেয়ারম্যানসহ প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে চেয়ারম্যানের একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে। (৪) যদি কোনো কারণে চেয়ারম্যান কোনো সভায় সভাপতিত্ব করিতে অসর্ম হন, তবে এতদুদ্দেশ্যে চেয়ারম্যান কর্তৃক মনোনীত বা প্রবিধান দ্বারা নির্ধারিত একজন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৫) সদস্যপদের কোনো…