১০। (১) কোনো কারণে নির্বাচিত পরিচালক ব্যতীত অন্যান্য পরিচালকের পদ শূন্য হইলে, উক্ত শূন্য পদে সরকার নূতন পরিচালক মনোনয়ন করিবে এবং নির্বাচিত পরিচালকের পদ শূন্য হইলে শেয়ারহোল্ডারগণ নির্বাচনের মাধ্যমে উক্ত পদ পূরণ করিবে। (২) কর্পোরেশনের কোনো মনোনীত বা নির্বাচিত পরিচালক অনুমতি ব্যতিরেকে একাদিক্রমে পরিচালনা পর্ষদের তিনটি সভায় যোগদানে অসমর্থ হইলে উক্ত পদটি শূন্য বলিয়া গণ্য হইবে এবং উক্ত শূন্য পদের দায়িত্ব পালনের জন্য উপ-ধারা (১) এর বিধানমতে সরকার বা, ক্ষেত্রমত, শেয়ারহোল্ডারগণ নূতন পরিচালক মনোনয়ন বা, ক্ষেত্রমত, নির্বাচন করিবেন।