৮৷ (১) একাডেমীর নিম্নবর্ণিত বিভাগ থাকিবে, যথা :- (ক) চারুকলা বিভাগ; (খ) নাট্যকলা বিভাগ; (গ) সংগীত ও নৃত্য বিভাগ; (ঘ) প্রযোজনা বিভাগ; (ঙ) আলোকচিত্র বিভাগ; (চ) প্রশাসন ও অর্থ বিভাগ৷ (২) সরকারের পূর্বানুমোদনক্রমে একাডেমী নূতন বিভাগ সৃষ্টি করিতে পারিবে এবং উপ-ধারা (১) এ উল্লিখিত বিভাগগুলির যে কোন বিভাগ বিলুপ্ত করিতে পারিবে এবং উহাদের পুনর্বিন্যাস করিতে পারিবে৷ (৩) প্রশাসন ও অর্থ বিভাগ সচিবের দায়িত্বে ন্যস্ত থাকিবে এবং অন্যান্য প্রত্যেকটি বিভাগ একজন পরিচালকের দায়িত্বে ন্যস্ত থাকিবে৷ (৪) প্রতিটি বিভাগ একাডেমী কর্তৃক নির্ধারিত দায়িত্ব ও কর্তব্য পালন করিবে৷ বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন)…