৭৷ একাডেমীর নিম্নরূপ ক্ষমতা ও দায়িত্ব থাকিবে, যথা :- (ক) জাতীয় আশা-আকাঙ্খার সংগে সংগতি রাখিয়া ললিতকলা, জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সমৃদ্ধি ও প্রসার ঘটানো এবং উহাদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা সৃষ্টি করা; (খ) প্রতিভাবান ও পন্ডিত শিল্পী এবং কলাকুশলী দ্বারা কর্মশালা, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা; (গ) ললিতকলা, চারুকলা ও সংস্কৃতির বিশেষ ক্ষেত্র বা ধারার উত্কর্ষ সাধনের উদ্দেশ্যে স্বল্পকালীন উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা; (ঘ) প্রতিভার বিকাশ সাধনের উদ্দেশ্যে শিক্ষার্থী-শিল্পীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা; (ঙ) অভাবগ্রস্ত অথচ প্রতিভাবান শিক্ষার্থী শিল্পীদের, বিশেষ করিয়া কন্ঠ,…