৫৷ (১) নিম্্নরূপ সদস্যগণের সমন্বয়ে পরিষদ গঠিত হইবে, যথা :- (ক) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি পরিষদের সভাপতিও হইবেন; (খ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত সচিব, যিনি পরিষদের সহ-সভাপতিও হইবেন; (গ) অর্থ, শিক্ষা ও তথ্য মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত সচিববৃন্দ বা উক্ত সচিববৃন্দ কর্তৃক মনোনীত তাঁহাদের স্ব-স্ব মন্ত্রণালয় বা বিভাগ হইতে একজন করিয়া প্রতিনিধি; (ঘ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সংস্কৃতি উপদেষ্টা; (ঙ) জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষের সভাপতি, বাংলা একাডেমী এবং বাংলাদেশ জাতীয় যাদুঘরের মহাপরিচালকবৃন্দ, পদাধিকারবলে; (চ) ঢাকা…