৩৷ (১) এই আইন বলবত্ হইবার সঙ্গে সঙ্গে এই আইনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমী নামে একটি একাডেমী প্রতিষ্ঠিত হইবে৷ (২) একাডেমী একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং ইহার অস্থাবর ও স্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার এবং হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে৷ (৩) একাডেমীর প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে৷ বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ ১৯৮৯ সনের ২২ নং আইনের ধারা ৩ এর সংশোধন ৪। উক্ত আইনের ধারা ৩ এর- (ক) উপ-ধারা (২) এ…