২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “একাডেমী” অর্থ এই আইন দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশ শিল্পকলা একাডেমী; (খ) “মহাপরিচালক” অর্থ একাডেমীর মহাপরিচালক; (গ) “সচিব” অর্থ একাডেমীর সচিব; (ঘ) “পরিষদ” অর্থ ৫ ধারার অধীন গঠিত পরিষদ৷ বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ ১৯৮৯ সনের ২২ নং আইনের ধারা ২ এর সংশোধন ৩। উক্ত আইনের ধারা ২ এর দফা (গ) এর পরিবর্তে নিম্নবর্ণিত দফা (গ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(গ) “পরিচালক (প্রশাসন ও অর্থ)” অর্থ একাডেমির পরিচালক (প্রশাসন ও অর্থ);”।