১৫৷ (১) একাডেমির একটি তহবিল থাকিবে এবং উহাতে সরকারের অনুদান, স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান এবং একাডেমি কর্তৃক প্রাপ্ত অন্য যে কোন অর্থ জমা হইবে৷ (২) এই তহবিল একাডেমির নামে পরিষদ কর্তৃক অনুমোদিত কোন ব্যাংকে রাখা হইবে৷ (৩) এই তহবিল হইতে একাডেমির প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে৷