১২৷ (১) পরিষদ প্রতি তিন মাসে কমপক্ষে একবার সভায় মিলিত হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান পরিষদের সভাপতি কর্তৃক নির্ধারণ করা হইবে৷ (২) একাডেমির সভাপতি, প্রয়োজনবোধে, যে কোন সময় পরিষদের বিশেষ সভা আহবান করিতে পারিবেন৷ (৩) ন্যুনতম নয় জন সদস্য-সমন্বয়ে পরিষদের সভার কোরাম গঠিত হইবে৷ (৪) পরিষদের প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে৷