১১৷ (১) একাডেমি উহার বিভাগগুলি পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক পরিচালক নিয়োগ করিতে পারিবে৷ (২) একাডেমি উহার দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে৷ (৩) একাডেমির পরিচালক ও উহার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও চাকুরীর শর্তাদি প্রবিধান দ্বারা নির্ধারণ করা হইবে৷