১০৷ (১) একাডেমীর একজন সচিব থাকিবেন৷ (২) সচিব সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহার চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে৷ (৩) সচিব মহাপরিচালককে তাঁহার যাবতীয় প্রশাসনিক কাজকর্মে সহায়তা করিবেন৷ বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ ১৯৮৯ সনের ২২ নং আইনের ধারা ১০ এর প্রতিস্থাপন ৯। উক্ত আইনের ধারা ১০ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১০ প্রতিস্থাপিত হইবে, যথা:- “১০। পরিচালক (প্রশাসন ও অর্থ)।- (১) একাডেমির একজন পরিচালক (প্রশাসন ও অর্থ) থাকিবে, যিনি সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহার চাকরির শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (২) পরিচালক (প্রশাসন ও অর্থ) মহাপরিচালককে তাঁহার যাবতীয়…